রামায়ণ-মহাভারত
সেই
একই রমণী
একই
ওষ্ঠ ও অধর
একই
গলা-বুক-কোমর-পাছা
একই
চিবুক-নাক-কপালেরটিপ
একই
চোরা-চাউনি আর বাঁকা-হাসি
একই
ছলা-কলা কৈবল্য
জানি
জানি জানি
গুষ্ঠির
পিণ্ডি সব জানি
তবু
কেন যে বার বার
এত
মোহগ্রস্ত হই
কেন
যে ঘুরেফিরে
সেই
রূপের আগুনে ঝাঁপ দিতে ছুটে আসি
বোধহয়
রামায়ণ-মাহাভারতের কিছু পাতা
এখনো
লেখা হতে বাকি রয়ে গেছে
No comments:
Post a Comment