অমঙ্গলকাব্য
গ্রামের
ছেলে
এতদিন
জানতাম
মাচায়
মাচায় লাউ ফলে কুমড়ো ফলে
উচ্ছে ফলে ঝিঙে ফলে
লকলকে
পুঁইগাছও বেশ লতিয়ে ওঠে
এখন
দেখছি নাগরিক মাচায়
কবি
ও কবিতাও ফলছে খুব
এইসব
দেখেশুনে অসভ্যতার নাভিকুণ্ড থেকে
এই
আমি বিশুদ্ধ খচ্চর-রাশিতে যার জন্ম
একটা
কবিসভার আয়োজন করেছি
ধ্যাদ্ধেরে
গোবিন্দপুর গ্রামের শেষে
শ্মশানকালীর
মাঠে
গ্যাঁজা-পূর্ণিমার
রাতে
আসুন
আসুন সব বাঁদরের-বাচ্ছা
শুয়োরের-বাচ্ছা
কুত্তার-বাচ্ছা
মুখপোড়া
ওলাউঠা-মার্কা
কাক-শকুনের
দল
চলে
আসুন সবাই
যোগ
দিন দলে দলে
তখন
চৈত্রের আকাশে এক থালা চাঁদ উঠবে
দূর
থেকে ভেসে আসবে বুনো ফুলের গন্ধ
ভুরি-ভোজনে থাকবে
গো-মাংসের কালিয়া
আর শুয়োরের মাংসের বিরিয়ানি
সঙ্গে
ঢালাও তালতাড়ি আর গাঁজা-সিদ্ধি
থাকতে
পারে শ্মশানে ফেলে যাওয়া
এক-আধটা
বাসি কুকুরের লাসও
মাঝে
মাঝে ভূত-পেত্নিরা এসে
নেত্ত
পরিবেশন করবে
কথা
দিচ্চি দারুণ জমাটি হবে সে আসর
আসুন
আসুন সব অভদ্রজনেরা যাদের
চুলকুনি
গেঁটেবাত হাঁচি-কাশি আমাশা
ঘামাচি
বুক-ধড়ফড়
মাথা
বন-বন কান-কটকট আছে
কেউ
আসতে ভুলবেন না যেন
মুখে
গ্যাঁজলা-ওঠা মানুষদের
ভুক-ভুক
ভেউ-ভেউ
এই কবিতা-উৎসবে
ধূপ-ধূনো-গঙ্গাজলে
ধোয়া
দেখো-আমি-বাড়ছি-মাম্মি-কবিতাদের
কমপ্ল্যান খাইয়ে ঘুম
পাড়িয়ে
ইচ্ছে
হলে আপনারাও আসতে পারেন
ওই
নটি-বিনোদনী চাঁদের নীচে
আজ
সবাই তারস্বরে পড়ে যাবো
বাদুড়ে-চোষা
জীবনের অমঙ্গলকাব্য
আর
হ্যাঁ আজকের সভামঞ্চে
মাননীয়
চিতাকাঠ
কিছু
অশুভ কামনা-বাসনার
ভিত্তিপ্রস্তর
স্থাপন করবেন
এবং
কয়েকটি
নতুন হরিবোলের
মোড়ক
উন্মোচনও করা হবে
No comments:
Post a Comment