ফলস-ভোটার
টেঁপাটেঁপির
গল্প বলে ভুলিভালিয়ে
কোকিলকে
কোকাকোলা খাওয়াচ্ছি
ভরদুপুরে
বৃষ্টিকে ঘুম পারিয়ে
এনতার
ডুবসাঁতার কাটছি
কনকচাঁপার
রেতঃপাতের ভেতর
জানি
না তুমি আজ আমায়
চিনতে
পারো কিনা
ভালোবাসার
রুমটেম্পারেচারে
আমি
এক পরাস্ত-ডালিম
ঈশ্বরের
পঞ্চমপক্ষের সন্তানেরা
যেখানে
বেড়ে ওঠে
আমি
তার সাড়ে তিনহাত তফাতে
এক
আকাট-মূর্খের আলোয়ান গায়ে নিয়ে
নিজের
রাগগুলোকে গুছিয়ে রাখি
ধর্মক্ষেত্রে
কুরুধর্মক্ষেত্রে
ভাঙা
গাণ্ডীব হাতে নিয়ে
আমিও
যে এক ফলস-ভোটার
No comments:
Post a Comment