ছাপোষা গিনিপিগ
পুরাতনগ্রামে
যে চাঁদ সঙ্গী হয়েছিল
নতুনগ্রামে
সেই একই চাঁদ
নতুন কিছু নেই
অমাবস্যা
থেকে পৌর্ণমাসী
রোজ
রোজ চাঁদ উজ্জ্বলতর হয়
বাকি সব একই রকম থাকে
পূর্ণিমা
থেকে অমাবস্যা প্রতিদিন
চাঁদ
মরে যেতে থাকে
বাকি সব আগের মতোই
হাজার
যুদ্ধ ঠোঁটে নিয়ে রোজদিন
সূর্য আসে যায়
কৃষিঋণ
কাঁধে ঝুঁকে পড়া চাষিদের ভেঙেচুরে
এই
শীতকালও অনেক ফুল উপহার দিয়ে গেল
পবিত্র
আস্তাকুঁড়ে ছুড়ে ফেলা
আমি
এক ছাপোষা গিনিপিগ
নিজের
বেসুরগুলোকে যত্ন করে সাজিয়ে
চোত-বোশেখের
নারীতেও
আমি বেঁচে রইলাম
বড়ো দীর্ঘকাল
No comments:
Post a Comment