গাধার
ডাক
এলতলা-বেলতলা-কলতলা
সব
জায়গায় ছড়ানো শ্রীরাধার মন
সবই
যেন যমূনার ঘাট
হাট-মাঠ-ঘাট-আঘাটা
সবখানেতেই
কৃষ্ণের বাঁশি বাজে
সবই
যেন কদমতলা
রাধাকৃষ্ণের
এই লীলামঞ্চে
নিজেকে
বৃহৎ করতে পারি না
থেকে
থেকে গাধার ডাক ডাকি
ধোপার
বোঝা বইতে বইতে
পিঠ
কুঁজো হয়ে গেছে
মাঝরাতের
গোলকধাঁধাঁয়
দিনে
দিনে নিজেকে নিশ্চিহ্ন করি
কাল
সকালে উঠে আর কেউ
আমাকে
দেখতে পাবে না
হয়ত
কোনো লুপ্ত গো-ভাগাড়ে
আমার
কাটা-মুণ্ড কথা বলবে
অতলে
তলিয়ে যাওয়া
মুথাঘাসেদের
সঙ্গে
No comments:
Post a Comment