বেজন্মা
চারপাশে
এতকিছু ঘটে যায়
হাওযার
মেজাজ বোঝা ভার
সব
ঝালচানাতে তো আর আমি
আমার
টিপছাপ দিতে পারিনা
কিছু
গায়ে গতরে
হুজ্জুতি বজ্জাতির দিকেও চলে যায়
ফুলটুসিকে
যে এত নাসপাতি খাওযালাম
কাজের
কাজ কী হল
আমি
তো আর নিবিড় তাপস
হতে পারলাম না
এখন
তাই মৌমিতাকে খাওযানোর জন্যে
বুকের
কিছু জখমও ভিজিযে রাখি
একজন
কবিকে কতটা হেমলক পান
করতে হয
তা
বোধ হয একজন বেজন্মাই
বলতে পারে
No comments:
Post a Comment