Total Pageviews

Friday, March 17, 2017

ভ্রমণকথা

ভ্রমণকথা

-কোণ থেকে -কোণ
সুপুরিবগান নারকেলবাগান   কলাবাগান বাঁশবন
ছায়া ছায়া মায়া মায়া হাঁস মুরগি ছাগল
তারপর স্কুলবালিকাদের হেঁটে যাওয়া পথ

এইসব ভ্রমণকথার শেষে কী আছে

আমার নীল-ভ্রমণের সঙ্গী যত এলাডিং-বেলাডিং
আমার লাল-ভ্রমণের সঙ্গী যত আলুচুরি-বালুচুরি
আমার গোলাপি ভ্রমণের সঙ্গী যত উলুধ্বনী শাঁখ

সবার মধ্যে ছড়িয়ে গেছে চুপ-সারেঙের হ্রিং

আমি মন-বাউলের হরমোন দিযেই
আপাতত নিবারণ করি
                                            প্রতিদিনের ক্ষুন্নিবৃত্তি

হরমোনের পরিমাণ বেশি হযে গেলে আবার
আমার খুব হরমোহনের কথা মনে পড়ে

ভাবছি এবার হরমোহনকেই একবার
জিজ্ঞেস করে দেখব
                  এই ভ্রমণকথার
                  পাঁচ লক্ষ তিরিশ হাজার চারশো সাডে উনিশ নম্বর পেজে

                                                 ঠিক কী লেখা আছে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...