Total Pageviews

Friday, March 17, 2017

বুনো-হাঁসের কবজ



বুনো-হাঁসের কবজ

পাখিদের খোঁপায় সূর্যাস্তের আলো
আরেকটি নীলপাহাড়ি দিন শেষ হল

আজ রাত্রে যারা লায়লা-মজনু হতে চাইছে
তাদের বেদনার রসে মিশিয়ে দিলাম
এক টেবিল-চামচ শুক্লা-পঞ্চমী
                         
অমাবস্যার কাছ থেকে পিক-পকেট করলাম
কতকটা চাঁদপানা

আর ভরা বাদলে অভিসারে গিয়ে গিয়ে
যে রাধার পায়ে খুব হাজা ধরে গেছে
             তাকে দিলাম বুনো-হাঁসের কবজ

আসলে আমার চরিত্রে ইদানীং এত বেশি ঝাপসা ফলছে
প্রতিদিন কিছু না কিছু ঘটাচ্ছি

তারপর তাকে ছাড়িয়ে চলে যাচ্ছি
অন্য কোনো আঘাটার সন্ধানে

বুঝলে কাকা কোনো কিছুর বশে থাকা
আমার আর ধাতে কুলোচ্ছে না

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...