বোকা
চাষা
আমি
একজন বোকা চাষা
আদিগন্ত
শাঁকালু খেতে
বুনে
যাই ভালুকনাচ
ভুট্টাদানা
থেকে ঝরে পরে যে করুণা
তার কৌমার্য
বজায় রাখতে
স্প্রে করি বিশুদ্ধ কাকডাক
ঢ্যাঁড়স-গাছের
সঙ্গে অমাবস্যা পাতিয়ে
আমি হরীতকীর বানানে
হ্রস-ই-কার দিয়ে ফেলি
কখন
পলাশ ফোটে কখন কদম
তার টের পাই না কিছুই
আমার
এগ্রিকালচারে
ঈশ্বর একজন লন্ঠনধারীমাত্র
No comments:
Post a Comment