Total Pageviews

Tuesday, March 7, 2017

প্রেমিক



প্রেমিক

জীবন যতই আমাকে তার
পঁচিশ-তলার ছাদ থেকে
ঠেলে ফেলে দিক

মৃত্যুকে দাঁত দিয়ে কুটি কুটি করে
আমি আমার লড়াই জারি রেখেছি

ওদিকে তুমি ভেবে মরছ
ঈশ্বরকে সাঁতলানোর জন্যে
কতখানি পাঁচ-ফোড়ণ দেবে

ধরো রাস্তার পাশে আমিই সেই ফুচকাওলা
যাকে ঘিরে থাকা ছেলেমেয়েদের মাথায়

রক্তপলাশ তার আগুন ছড়িয়ে রেখেছে
আকাশ বলছে এসো আমার এই উৎসবে  

বাতাস বয়ে নিছে আসছে মনখারাপ

মনখারাপ কবে শুরু হল জানি না
তবে জানি তার শেষ বলে কিছু নেই

একদিন আমি তো জেনেছিলাম
অঙ্ক-ক্লাসে থেকে যাওয়া নৌকাডুবিটিই
  আমার হ্লাদিনি-শক্তি  

মোবাইলের স্ক্রিনে ফুটে ওঠা
নীল-সাজের কন্যাটিকে দেখে
আমি কি তবে আজ
নিজেকে তার প্রেমিক বলে ভেবে নিতে পারি

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...