এক চাপ
কা
ফুলকপির
গা থেকে কবে যেন
উবে গেল
শীতকাল
টের
পেলাম জিভের নীচে
গড়িয়ে
নামছে মৌ থেকে মৌরলার
তীব্র দহন
ড্রয়িংরুমে
কোষে কোষে কত না প্রাক্তন
ফুলদানিতে
জমা গোপন পাপ-সমগ্র
বিকেলের
ব্যালকনিতে যে খুশি
তারো
কেমন যেন গা-বমি ভাব
ছেঁড়া
বোতামের ডালে ডালে
ওড়াউড়ি
করছে কারো ডাকনাম
কারও কারও
লোমকূপে
অসমাপ্ত
জ্বর
ঠিক এই
সময়েই
কোথাও কি প্রেগন্যান্ট হচ্ছে
ধানসিড়ি নদী
No comments:
Post a Comment