শিলালিপি
হিউয়েনসাংযের
সমবয়সী কোনো পথের কথা
আমার
জানা নেই
আমি
জানি না দুপায়ের উদ্যত ডানা
আমায়
কোথায় নিয়ে যেতে চাইছে
সব্জি-মান্ডির
এক কোণে
কত দিন তো
পড়ে রইলাম
না-বিকোনো
বেতোশাকের-আঁটি
তবে কি এই
টি-টোয়েন্টির বিশ্বকাপে
আমি তীর্থযাত্রী ছিলাম না কোনোদিন
আমি তীর্থযাত্রী ছিলাম না কোনোদিন
No comments:
Post a Comment