নতুন আলপনা
ওই
যাঃ ফোনের চার্জ শেষ
আবারো
শুরু হচ্ছে
খোবলানো
দেহতত্ত্বের
নতুন
আলপনা
আমার
মগজকে এঁটো করেছিল যে মাছেরা
তাদের
লেজ ধরে সমানে ছুটোছুটি করছে
চৈত্রসেল
ও ভোটাধিকার
যখন
শুধু মেঘেদের উচ্চারণ দিয়ে সাজানো
তোমার
দুপুর আমার দুপুর
তখনো
হয়ত কংক্রিটের ভেঙচিকাটার আড়ালে
কোথাও
ওৎ পেতে আছে একটা ঝলকানি
এখন
পথিকেরও আর কোনো কাজ নেই
সে
শুধু অস্তিত্বহীন রাস্তায় রাস্তায়
একের
পর এক সেই সব মাইন পেতে রাখে
যারা
মুখ খোলা শুরু করলেই এই গোলার্ধে
সব
গোলকিপারের শরীরে তুমুল বসন্ত নামে
আর
একটা মাটির খোপরিতে
জন্ম
নেয় এক টুকরো আদিম বিশ্বাস
যা
তোমার আমার পাথরের মূর্তিতে
আবারো
এনে দেয় অনাবিল প্রাণের ছোঁয়া
আমি
দেখি খোসা-ছাড়ানো কমলালেবুতে
কতখানি
গেরিলাযুদ্ধ গোপন আছে
তুমিও
আলুভাতের ছাল ছাড়িয়ে
আতে পরিমাণ মতো
নুন আর লঙ্কাতেল মেশাও
No comments:
Post a Comment