সাঁতারের
রোজনামচা
এটা
হতেই পারে যে তখন
খিচুড়িতে
কডাইশুঁটি
কিছু কম পডেছিল
তাই
বিউটি-কনটেস্টে নামা গোরুরা
ঠিকঠাক
ডানা মেলতে পারেনি
আবার
এমন হওযাটাও বিচিত্র নয় যে
বনবাস-পর্বে সীতাদেবীর বাথরুম
সমস্যা মেটাতে
শ্রীরামচন্দ্রকে
শালগাছের ডালপালা দিয়েই
একটা
ঘেরাটোপ খাড়া করতে হয়েছিল
যার
মাথায দিতে হযেছিল
উলুখড়ের
ছাউনি
যে
কারণে মাঝিপাড়ার রানি মুর্মু
কোনো
প্রতিক্রিয়া না জানালেও
ট্রয়ের
হেলেন কিছুটা বিষণ্ণ হয়েছিলেন
এখন
ঘুমিয়ে পড়া শিরিশপাতাদের সঙ্গে
সান্ধ্য-মেঘেদের আড্ডা খুব জমে
উঠেছে
এখন
পিচ-রাস্তার দুপাশে
কালকাসুন্দির
ছানাপোনারা
দোপাটিফুলের
দোকান খুলে বসেছে
এখন
ব্রহ্মজ্ঞান-মেশানো সাঁতার-পোশাকের
ধাবমান
গন্ধে ম ম করছে
বন্ধ হয়ে যাওয়া
মোটরকারখানার
নিরন্ন বাতাস
No comments:
Post a Comment