উলটো পথ
আগা
কত নারী
আহা
কত রূপ
ভাবছি
আমি কি তবে
কারো
রূপে মাতাল হব
না
জনৈক ফেরিওয়ালা হয়ে
ট্রেনের
কামরায় ধূপ বিক্রি করব
নাঃ
মশাই সত্যি বলছি
খুব
ভয়ে ভয়ে থাকি এই চৈত্রমাসে
যদি
কেউ আমার ক্যারেকটারে হস্তক্ষেপ করে
যদি
কেউ তাকে টেনে টেনে লুজ করে দেয়
তাহলে
তো আমি আর
পেঁচির-মায়ের কাছে
মুখ দেখাতে পারব না
হাড়িচাঁচারাও
জেনে যাবে
আমার
চানঘরের পাসওয়ার্ড
তার
চেয়ে বরং শস্যের চিবুকে
তিলটি
যেমন আছে
থাক
না
নিজের
কক্ষপথেই নাহয়
খুন
হয়ে যাক আমার মৃতদেহ
রোমে
গিয়ে রোম্যান্টিক হবার যে পথ
তার পাশে কিছু মমি
না হয় পড়েই রইল অসনাক্ত
না
গো খুড়ো সত্যি বলছি
যেদিকে লটঘট
যেদিকে লটর-পটর
আমি
তার উলটোপথেই হাঁটি
No comments:
Post a Comment