Total Pageviews

Saturday, March 18, 2017

উন্মাদ-কথা




উন্মাদ-কথা

তো তুমিই সেই বন্য মাঝরাত
যার সারা গায়ে অজস্র নক্ষত্র

আর জ্যোৎস্না পান করে
বেঁচে থাকা
কন্যা-নদীর বাতাস

একদিন ভুল-আগ্নেয়গিরিতে ফোটা
ঘাসফুলেরা জানিয়েছিল

তোমার অন্যায্য চুলই নাকি
আমার ডুবসাঁতারের স্বদেশভূমি

তারপর থেকে আমার বিকেলগুলো
খুব করে লিকার-চায়ের ভক্ত

তারপর আমিও রামধনুর আক্রমণ থেকে
নিজেকে বাঁচাতে
মাশরুম-নিবেদিত সংসার-চিত্রে
         কিছু উন্মাদ-কথা গুঁজে রাখি

পানবরজ থেকে শীর্ষাসন কুড়িয়ে নিয়ে
সাজিযে দিই নিমফুলের বাসর

ওই তো গ্যাসবেলুনে লেখা তিন-পাতা ছুটি
ওই তো হলুদ-রাংতায় মোড়া অমলতাস

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...