সেলিব্রেশন
চৈত্র
সেলের পাশে ঝরাপাতাদের ওড়াউড়ি
তাদের
হাত ধরেই একদিন
পৌঁছে গেলাম হিল্লোল-কলোনিতে
জলকন্যাদের
গোপন গন্ধের ক্ষেত্রফলে
নৈঃশব্দ্যের
সেই নাচঘরে
পলিপ্যাকে
মোরা কত না আনচান
নেচে
বেড়ায় কারো কারো ওড়নার কামড়
নাচতে
থাকে অন্য কারো বুকের মোচড়
চন্দ্রবিন্দুরাও
কুড়োচ্ছে আজ
দাঁড়কাকেদের
বিস্তর কুর্নিস
আমার তো
আবার এলাচ-দেওয়া এনজাইনা-পেন
তাই
দিয়েই আমি সেলিব্রেট করি
উঠোন-ভর্তি ফেয়ারি-টেল
কেউ কেউ
অবশ্য আমাকে পাগল বলে
কেউ বলে
সেয়ানা ভরদ্বাজ
তাতে কীই
বা যায় আসে
চাঁদকে
জামিনদার করে
আনারসের
নদী থেকে
আমি তো দিব্যি
কুড়িয়ে নিই
বিন্দু
বিন্দু জলঘোলা
No comments:
Post a Comment