Total Pageviews

Monday, March 27, 2017

খুদ-কুঁড়ো

খুদ-কুঁড়ো

কাঁথা-পরবের করিডোরে
কারা যেন বিছিয়ে রেখেছে
বিস্তর উলুধ্বনি

ম্যাটিনি-শোয়ের পাশটিতে
আমার কুঁকড়ে যাওয়া দেহ

রাস্তার পাশে যে ঘাস জন্মায়
তার কি কোনো দায় থাকে
নিজেকে প্রমাণ করার

পথের ধুলো খোলামকুচি
আর নুড়িপাথরের সঙ্গেই
তার দিনরাত কুহু-খেলা

মহা-বিস্ফোরণের খুদ-কুঁড়ো ঘেঁটে
আমিও ধাতস্ত হচ্ছি

একটি আজীবনের সঙ্গে 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...