Total Pageviews

Friday, March 24, 2017

কুশপুতুল

কুশপুতুল

সকালের শিশির-বিন্দুতে
জমে আছে ফ্যান্টা-ম্যাজিক

রাধাকেষ্টর এত ঝুট-ঝামেলির মধ্যেও কিন্তু
মোহন-বাঁশি তার কাজ করেই চলেছে

এখন দরজির কাছে গিয়ে
বিদ্রোহ আর বিপ্লবের
বুক-কোমর-পাছার
মাপ জানতে চেয়ে কী হবে

       মনকেমনের সূচিপত্রে
সুলেখা-কালি দিয়েই আজ
      লিখে দিয়েছি নতজানু
মহানগরীর ফুটপাতে জুড়ে
জল-টেনে ফেলে দেওয়া
         কচি-ডাবেদের লাশ


বনে-বাদাড়ে ওই যে 
চাঁদ উঠেছে ফুল ফুটেছে

তাই দেখতে গিয়ে
উর্দিধারীদের সর্দি হলে

তারা কিন্তু বেদম পেঁদাবে

না বাবা আমি রাইফেলের নলে আর
রক্তবমির মালা পরাবো না

ঘাস ও ঘাসুড়েদের শ্বাস-প্রশ্বাসে
কিছু লাইফ-লাইন এখনো চালু আছে

মেঘে-ঢাকা আর্ট-গ্যালারিতে
বেগুনচাষ দেখতে দেখতে

ও ভোলামন তুই এখন
রহস্য-রোমাঞ্চের ঝালমুড়ি খা

আর একবার বদন-ভরে বল
জয় বাবা কুশপুতুল  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...