গুপ্তজীবী
আগুনের
হাসিতে মজা ছিল
সেই
মজাতে মজে গিয়ে একদিন
আগুনকে সাধন-সঙ্গিনী বানিয়েছিলাম
জলের ঘূর্ণিপাকে
রহস্য ছিল
সেই
রহস্য ভেদ করার জন্যে
কিছুদিন
জলের সঙ্গেও জুটে গেছি
ঝড়ের
শরীরে এলোমেলো ছিল
ঝড়কে
লণ্ডভণ্ড করার জন্যে
একদিন ঝড়ের
সঙ্গেও ঘর বাঁধলাম
কিন্তু সেই
আগুন জল ঝড়
এদের
কেউই
আমাকে পোষ
মানাতে পারেনি
তোর ওই
আদিগন্ত মায়াজালে
বিস্তর মোহ আছে
মুগ্ধতাও আছে
ভাবছি এখন
তোর সঙ্গেই
ঘর
বাঁধব
তোর
ছলছলাইকে ছেনে-ছিঁড়ে
ছড়িয়ে
দেবো গুপ্তবীজ
দেখি এবার
তুই আমাকে
কতখানি ঘরবাসী করতে পারিস
No comments:
Post a Comment