Total Pageviews

Friday, March 17, 2017

গাড়ি-বারান্দা

গাড়ি-বারান্দা

পাঞ্চালি যখন সবেমাত্র হামা টানা শুরু করেছে
তখন হয়ত দুঃশাসনের দুধেদাঁত ভাঙেনি

হস্তিনাপুরের রাস্তায
লেখা হয়নি কোরো অধঃপতন

তারপর তো সকলেরই বড়ো হবার পালা
অশ্বত্থামার পিটুলিগোলা
একলব্যের গুরুদক্ষিণা
শকুনির পাশার দান

এবং

শ্রীকৃষ্ণ শাড়ি-সাপ্লাই সেন্টার

সেদিন ধৃতরাষ্ট্রর রাজপ্রাসাদের ছাদে
একটা পাখি এসে বসেছিল

হঠাৎ বাজি-ফাটানোর শব্দে
সে ডানা মেলে উড়ে গেল
কী জানি কোন নিরুদ্দেশে

আজ দেখি সেই পাখিটাই বসে আছে
বিষণ্ণ এবং খাঁচাবন্দি


সুমহান গণতন্ত্রের গাড়ি-বারান্দায়

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...