আমি-কাহিনি
আমার
অনেকগুলো আমি আছে
তাদের
মধ্যে
কসমেটিক-আমিটাকে নিয়েই
প্রবলেম
বেশি
সে
সারাদিন শুধু সাজুগুজু করতে
চায়
ভালো
ভালো পোশাক পডতে চায়
সুন্দরী
মেয়ে দেখলেই পটাতে চায়
আর
বিকেল হলেই
তাদের
কাউকে না কাউকে পাশে
বসিয়ে
গড়ের
মাঠে হাওয়া খেতে চায
বলুন
তো ভদ্রজন
এত
চাওয়া আমি সামলাই কী
করে
আমার
হারমেটিক-আমিটির জ্বালাও
কিছু
কম নয়
তার
আবার উপোসের সাধনা
সব
পার্থিব থেকে নিজেকে গুটিয়ে
নিয়ে
এক
অন্ধকার ঘরে সে নিজেকে
বন্দি রাখতে চায়
আমার
একটি-আমির সঙ্গে অবশ্য
আমার
পটে বেশি
সেটা
এক আমি-হীন আমি
তার
আবার পাপোশের সাধনা
সে
আবার সবার পায়ের তলার
ধুলোয
নিজেকে
উৎসর্গ করে বসে আছে
সে
বাবু-আমির ঘরদোর সব
সাফসুতরো
রাখে সুন্দর রাখে
আমার
এতো-আমির মধ্যে
কোনটা
ভালো কোনটা মন্দ
আমি
জানি না জানতে চাইও
না
তবে
মাঝে মাঝে একটা কথা
মনে হয়
উলকাপিণ্ডের
ছেঁড়াখোঁড়াগুলো
সেলাই
করার ফাঁকে যদি আরেকবার
শৈবালিনীর
সঙ্গে পুতুলখেলা যেত
No comments:
Post a Comment