স্তোত্র-ভাবনা
এই যে
দাদা প্যান্টের জিপারটা আগে ঠিক করুন
রাস্তা
তো শুরুই হল না
এখনই
পথ নিয়ে এত ভেবে কী হবে
পথ মত ও
চিহ্নের দরবারে
অজস্র
ভক্ত-সমাগম
কপাল
পেতে সবাই চাইছে তিলক-ফোঁটা
বুকের
ভিতর কাণ্ডজ্ঞান ছটফট করছে
আর দেহভাণ্ড
ভেসে যাচ্ছে ডিগ্রি-নৌকোয়
পাপ ও
পূণ্যের কথোপকথন থেকে
আমি অবশ্যি
সরিয়ে নিয়েছি আমার ছলাকলা
আলতাপেড়ে
জ্বরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে
আমার টিনোপলে
ধোওয়া ঝিনুক-কাহিনি
জেলপেনে লেখা জেলখানাটিকে ঘিরে
এত কাম-তাড়িত নদীর টাপুর-টুপুর
এত কর্ডলাইন-মেনলাইনের ভেজা বিগ্রহ
নীল-ঘোড়ার খুরে খুরে এত হইচই-চাষ
পরাগধানীর স্তোত্র-ভাবনায় উঁকি মেরে দেখি
ওমা কী বেসুরো-সুন্দর তার বর্ষাকাল
No comments:
Post a Comment