পথ
তুমি
যে পথে হেঁটে আজ
নাগরিক
কখনো
কি ভেবেছ সে এক
পোষ মানা পথ
তার
বুকে কোনোদিনই ঘাস গজায় না
গাছের
শিশুরা ফুটে ওঠে না
কাঁটাঝোপ
মাথা তুলে
তোমার হাঁটাহাঁটির গতি
রোধ করে না
ঝাঁ-চকচকে মসৃণ
ঠিক
যেন তোমার ডাইনিং টেবিল
এই
পথ তোমাকে শুধু এগিযে
যেতে বলে
কখনোই
বলে না একবার ঘাড়
ঘুরিযে দেখো
পিছনে
কারা পডে রইল
আধমরা
অভাবী খিদেয় কাতর
No comments:
Post a Comment