Total Pageviews

Wednesday, March 22, 2017

মুখোসের গলায় কথা বলি



মুখোসের গলায় কথা বলি

রেলগাড়ির কামরায় ছুটে চলেছে এক পশলা জীবন
এক ফলবিক্রেতা সেখানে বেদানা বিক্রি করছে

জানলার পাশে শিরিশের মরা-ডালে বসে
ভূষুন্ডির কাকেদের হনুমান-চালিশাপাঠ শেষ হতেই

আমার মাথাব্যথারা জানিয়ে দিল
তাদের দখল করা সব জমি-জিরেত
এবার তারা olx-এ বিক্রি করে দেবে

আমার মাথাব্যথারা আমার সঙ্গে ঘর করতে
চাক ছাই না চাক

আমার নিশ্বাসের কাছে পৌঁছলেই লাল-লাল বেদানারা  
কখন যেন নীল-নীল বেদনা হয়ে যায়

বেদনার প্রশ্রয় পেয়ে আমার মুখোসেরও
সে কী আনন্দ আর নৃত্য

আমার বেঁকে যাওয়া শিরদাঁড়াটিতে
একটি শালুক ফুল ফোটে

তখন আমি জ্যোৎস্না-বালিকাদের বলে দিই
কী ভাবে পলাশতলির ঝুমুরগানেও আছে
বেঁচে-থাকার বিস্তর বকবকানি

আসলে আমি তো মুখোসের গলায় কথা বলি
আমার যতটা বাক-স্বাধীনতা আছে
তাই দেখে গাছ ও পাখিদেরও খুব হিংসে হয়

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...