Total Pageviews

Friday, March 17, 2017

বাজনা

বাজনা

সারাটা দুপুর
এক ব্যাটা কোকিল ডেকে চলে

আমাকে বাজাতে চায

আমিও বেজে উঠি
নিজস্ তানপুরায

সেই বাজনা কেউ শোনে
কেউ শোনে না

কাপড-মেলা তারে
একটা ফডিং উড়ে উড়ে বসে

একটা ঘুঘুর সচকিত পদচারণা

চাঁপাগাছ থেকে নেমে এসে
দুটো কাঠবিড়ালি খুনসুটিতে মাতে

এসব খেলা
কেউ দেখে কেউ দেখে না

দুপুরটি ফুটে থাকে
নিজের বৃন্তে

জানলার ধারে চুপচাপ বসে আমি  শুধু

আমার হিব্রু-ভাষাটাকে মেরামত করি

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...