Total Pageviews

Friday, March 10, 2017

ওড়াউড়ি



ওড়াউড়ি

যৎকিঞ্চিৎ ওড়ার ইচ্ছেয় আতুপাতু
পথ নিংড়ে বের করে আনি ডানা

আমাকে আজ ওড়ার নেশায় পেয়েছে
তাই উড়ছি শুধু উড়ছি
ডালে ডালে শেকড়ে শেকড়ে

আমার ওড়াউড়ির সাড়ে বারোআনা জল
বাকি খানিকটা ঘরের টান 

ভাঙা জানলায় নিশিরাত বাঁকা-চাঁদ
দেখা যাক এবার পুরোন হারমোনিয়াম কী বলে

তুমি তো পাশের বাড়ির মেয়ে
বিষমবাহুর নাচ দেখতে দেখতে
গিলে নাও আধখানা ঈশ্বর

বাকি আধখানার কাছে প্রার্থনা করি
আরো ফর্সা হোক তোমার কামরাঙা হাসি

টিনের চালে আবার বৃষ্টি নামল 
জ্বরও এখন প্রচণ্ড ব্যস্ত

চারপাশে তার এত সব পাণিপ্রার্থী
সে ভাবছে এবার কার শরীরে আশ্রয় নেবে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...