খেলা
নিজের
হৃদয়-ছানাটাকে নিয়ে
আমি
পড়েছি মুশকিলে
প্রতিটি
বাসরূটেই সে
ছড়িয়ে
দিতে চাইছে
অজস্র
আলিঙ্গন ও চুম্বন
আর
রাতের অন্তর্গত যে চাঁদ
চাঁদের
অন্তর্গত যে নদী
নদীর
অন্তর্গত যে ঝমঝম
তাকে
দুধকলা দিয়ে মেখে
সাজিয়ে
রাখছে ঝাউবনে
রাতপাখিদের
গোপন আড্ডায়
আমি
অবশ্য মাঝে মাঝে
গরম
সিঙারার সঙ্গে চোর-পুলিশ খেলছি
No comments:
Post a Comment