Total Pageviews

Monday, September 12, 2016

ফসল ও ফসিল



ফসল ও ফসিল

একটা ছোট্টো ব্রেকের পর ফিরে আসি
কিন্তু ব্রেক-ডাউন আর থামতে চায় না

মেরামতি ও কেরামতিও চলে
ইছামতী বয়ে যায় নিজস্ব যাপনে 

চারপাশারি নদী-মাতৃক এই যে ভাঙন
সেখানে আমার কীই বা করার আছে 

আমি শুধু খুঁজে চলি
কোন মাটিতে ফসল বেশি ফলে

আর কোন ধ্বংসাবশেষে
কথা বলে আদিম ফসিল

2 comments:

ফুটবল TIMES said...

দারুণ লেখা !

khaibela said...

ধন্যবাদ অর্ঘ্য...

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...