গার্লফ্রেন্ড
নিজেরই
মৃতদেহের উপর দিয়ে
যখন
আমি হেঁটে যাই
পাঁচ
জন হিজড়ে হাততালি দিয়ে
আমাকে
ঘিরে নাচতে শুরু করে
তারা
আমার চিবুকে ঠোনা মারে
আর
বলে অমন করে গালে হাত
দিয়ে
একা একা বসে থাকতে নেই
গার্লফ্রেন্ড
পালাবে যে
আমিও
ঠিক করেছি হুঁ কথাতেই
আমার
একাকিত্ব আর
সিলি-পয়েন্টে
ক্যাচ দেবে না
No comments:
Post a Comment