জন্মান্ধ
নক্ষত্র
গাছ
ও মাছ যদি তেপান্তরের মাঠে
রুমালচোর
খেলতে আসে
তাহলে
সাতসমুদ্র-তেরোনদী রজঃস্বলা হয়
উচ্ছেফুলের
দেহাতি পাঠশালায়
হেডপণ্ডিতের
চেয়ার দখল করে
গুছিয়ে
আসীন হয় একটা উদোম প্রজাপতি
আমাকে
কি তখন চাঁদের ধ্যান থেকে
হাতে
মোমবাতি নিয়ে নেমে আসতে হবে
লোকাল
ট্রেনের কার্নিসে অথবা
চূর্ণি
নদীর সংসারে
আর
ধুতি-পাঞ্জাবি পরা ইকিড়-মিকিড় হয়ে
সবুজ
ধানখেত গড়ে যেতে হবে হাজার বছর
পাখির
নীড়ের মতো চোখ যে নারীর
হয়ত
তার হেঁসেল থেকেও তখন
উড়ে
উড়ে আসবে গরম ভাতের গন্ধ
জন্মান্ধ
নক্ষত্র বলবে আমাকে একটিবার
কোনো
হামিং-বার্ডের কাছে নিয়ে চলো
No comments:
Post a Comment