হেঁটে
চলা
বিষ
থেকে বিষান্তরে
হেঁটে
যাই
কাছের
প্রান্তর থেকে
ছুটে
আসে আলগা বাতাস
তোমার
চুড়ির সংলাপে
নদী
তখন অনেক নিবিড়
সেই
সংলাপ ভোজন করে
আমিও
উদযাপন করি
আরো
কিছু হেঁটে চলা
ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে ছৌনা...
No comments:
Post a Comment