ভেলা-ভাসানোর
পালা
ডিনার-টেবিলের
বিশ্রাম জুড়ে
চিনারগাছের
রূপকথারা
মনে
হচ্ছে খেয়ানৌকার কণ্ঠে
আবার
ফিরে এল সেই দৈববাণী
প্রতিটি
সংবাদের গায়েই লেগে যাচ্ছে
সংবাদ-পাঠিকার
ঠোঁটের লিপস্টিক
বিকিনি-কন্যাদের
সমাবেশে আমার পাপীদেহ
মুচকি-হাসির
পদচিহ্ন বিলি করছে
ভিড়বাস
এড়িয়ে আমি পালকি চেপেই চলেছি
ধানখেত
থেকে ধানখেতে
এতে
করে কি বৃষ্টি-পরাগের পাণ্ডুলিপিটাকে
আরো
বেশি লেজঝোলা বানানো যাবে
গন্ধ-সাবানের
রক্ত-মাংসে আবার জমে যাবে
ভেলা-ভাসানোর
পালা
অতএব
চিলেকোঠার সাবালকত্ব নিয়ে
আর
কোনো প্রশ্ন করো না
বরং
নিজেরই অন্তর্লোকে
নীল
রং ধরে ঝাঁপিয়ে পড়ো
তোমার
চষামাটির লীনতাপকে বলো
কেন
রে এই দুয়ারটুকু পার হতে সংশয়
No comments:
Post a Comment