মিস
মসকুইটো
তুমি
যখন আমায় জড়িয়ে ধরে
আমার
শরীরে
চেপে
ধরো তোমার স্বর্ণকলস
তখন
আমার ভেতর থেকে
এক
সঙ্গে বাহাত্তরটা ছুরি লাফিয়ে উঠে
তোমাকে
বিদ্ধ করতে চায়
তাকেই
তো আলিঙ্গন বলে জানি
আলিঙ্গনের
মধ্যে বসে আছেন
যে
লিঙ্গ-ঠাকুর
তিনিও
কি আর তখন
স্থির
থাকতে পারেন
তার
ছটফটানি টের পেয়ে
আমার
ছেঁড়া পকেটের সব নৌকাডুবি
আমি
তোমাকেই উৎসর্গ করতে যাই
হঠাৎ
হুলের জ্বালায় চোখ মেলে দেখি
নিজের
গালে সপাটে চড় কষিয়েছি ঠিকই
কিন্তু
মিস মসকুইটো ততক্ষণে
ডানা
মেলে উড়ে গেছে দূরে
No comments:
Post a Comment