ইতিহাস-ভূগোল
নারী
মনের ইতিহাস
নারী-স্তনের
ভূগোল
সেই
কবে থেকে এই দুটো থেকেই আমি
খুঁটে
খুঁটে বার করছি আমার কবর
ছিন্নমস্তার
ডায়েরিতে কী লেখা ছিল
আমি
দেখিনি
হোলটাইমার
গৃহবধূর সঙ্গে হ্যান্ডসেক করে
ভোলাভালা
ভূমিকম্প-বাবাজির
প্যান্টের জিপার ঠিক করে দিচ্ছি
প্যান্টের জিপার ঠিক করে দিচ্ছি
আর
হ্যাঁ দে-দোল-দোল বেয়ে এবার সোজা
ঢুকে
পড়েছি সভ্যতার পাকস্থলীর ভিতর
সেখানে
ক্যাপসিকামের জড়তা ভেঙে দেখছি
আজকাল
ঝাউপাতাদেরও খুব আমাশা হচ্ছে
এমনকি
নারকেল গাছগুলো সব ঘোড়া হয়ে
ঊর্ধ্বশ্বাসে
ছুটে চলেছে আকাশের দিকে
এখন
ভাবছি সেই ঘোড়ায় আসীন হয়ে
আমার
জাগতিক সমস্যাগুলোকে
মহাজাগতিক
চায়ের দোকানে ডেকে নিয়ে গিয়ে
গরম
গরম সামোসা খেতে দেবো
No comments:
Post a Comment