বেঁচে-থাকাটি
পাখিদের শরীরে সন্ধ্যা নামছে
নাগরিক
জেগে থাকছে
রেকাবিতে
রাত্রিখেলা সাজিয়ে
জেগে
থাকছে দেহ ও পুরোহিত
সারি
সারি ফ্ল্যাটবাড়ি
সেজেগুজে
হেঁটে যায়
ধানখেত
থেকে বহুদূরে
হাঁটে
বিজ্ঞাপন হাঁটে আলোকমালা
হাঁটে
সুখ-অসুখের ঢেউগুলি
বাচ্ছা
এবং তাদের বাবা-মায়ের
নার্ভাস-সিস্টেমের
সঙ্গে গাঁটছড়া বাঁধা
সেই
যে নাচাগানার রিয়েলিটি শো
এক
সময় তাও শেষ হয়
তখন
তিন মিনিটের বিজ্ঞাপন বিরক্তির পর
স্থানীয়-সংবাদে
পরিবেশিত হয়
No comments:
Post a Comment