Total Pageviews

Friday, September 16, 2016

তোবড়ানো বুদ্ধিতে



তোবড়ানো বুদ্ধিতে

কিছু বলতে গেলেই মনে হয়
সুখের কথা বলব না দুঃখের কথা

কখনো শীতল কখনো উষ্ণ
এই সব সংবাদের সঙ্গে
ঘর করতে করতে
বুদ্ধিটা এমন তুবড়ে গেছে

কোনটা সুখ কোনটা দুঃখ 
সেসব এখন আর চিনতে পারি না

সবই এনড্রয়েডের বশীভূত

আকাশকে নিয়ে নতুন কথা
আর কী বলব

মাটির ভাঁড়ে চা খাই
আর বন্ধুদের সঙ্গে শিক্ষার
হালচাল নিয়ে আলোচনা করি

ভাবি আমার মধ্যেও তো
ভেজাল কিছু কম নেই
সময়ও ছুটছে ঊর্ধ্বশ্বাসে  

গাদা-গুচ্ছের রাগ নিয়েই আর কী করব
তাই অনুরাগ বাড়াচ্ছি

আম-কাঁঠালের উচ্চারণ শিখে  
এখন গোল গোল অক্ষরে 
পান-দোকানের আয়নায় মুখ দখে
টাকের চুল ঠিক করে নিচ্ছি

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...