Total Pageviews

Tuesday, May 31, 2016

পানকৌড়িদের উপকথা



পানকৌড়িদের উপকথা

মৃদু বাতাসে দোল খাচ্ছে
বসন্তদিনের ব্যঞ্জনবর্ণগুলি

মাইরি মাইরি আলুর দম
এই নড়নড়ে দাঁত ছুঁয়ে বলছি    

এমন ঘনঘোর অবেলায়
দক্ষিণের বারান্দায় দাঁড়িয়ে

পিঠ ভর্তি চুল খুলে
তুমি আর ঘ্যাচাং-ফু বলো না

তোমার বাতিল প্রচ্ছায়ার যে উজ্জ্বলতা
তারই বশীভূত আমি

সন্ধ্যারতি মাখতে থাকা তাঁতঘরে যে আজো 
আমার না-ভীষণ কিছু ইচ্ছেও রয়ে গেছে

তাদের কৃপায় দেবী-মূর্তির ঘামতেলে ভেলা ভাসিয়ে
আমি যেন এক নৈঋত ঘাসফড়িং জন্মে চলে যাই  


সেখানেও কি আর অসবর্ণ বিয়ে থেমে থাকে
অগত্যা আমিও তখন
লিপসটিক-বিধৌত টেনিসবলের চারপাশে

উগলে দিতে থাকি বাদশাহী পানকৌড়িদের উপকথা  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...