ক্লোরোফিল
আছে
বাড়ির পিছনে দু-একটি তালগাছ
আছে
বাড়ির সামনে লাল রঙের পথ
দারুণ
আগ্রহে কারো
গার্লফ্রেন্ডের
পাণ্ডুলিপিতে
কথা
বলে ঝলমল খইবেলা
ডুবসাঁতারের
পিঠে চেপে
আমিও খানিক
চলো যাই চলে যাই
যেখানে
জ্যোৎস্না দিয়ে কেউ
নিহত
ডানার গার্হস্থ্যে
লিখে
রাখছে ক্লোরোফিল
No comments:
Post a Comment