Total Pageviews

Wednesday, June 1, 2016

কিছু অসমাপ্ত

কিছু অসমাপ্ত

চিনিপাতা দইয়ের চারপাশে
আমার অসমাপ্ত জলপিপাসাগুলি

তুমি কি চায়ের দোকানে গিয়ে
অসুখ কেনার কথা ভাবছ

তাহলে বৃন্দাবনি ঘুঙুরের
ফেল করা মার্কশিটে
একটা আপেল বাগান বসাও

আজকের লাঞ্চ-প্যাকেটে যে জ্যোৎস্না-পোলাউ
পরিবেশন করা হল তার পিছনে
বাঁশিওয়ালার ভূমিকার কথাও ভাবো 

আমি ততক্ষণে বরং একবার
পাড়ার মোড়ে মুচির দোকানে ঢুঁ মারি

ছেঁড়া জুতোজোড়া মেরামত করাই

সঙ্গে আমার হাঁটাটিকেও 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...