Total Pageviews

Friday, June 3, 2016

হনন-নূপুর


হনন-নূপুর 

আমার চেয়ে থাকা এবং তার গোপন-
কথাটির মধ্যে বিরাজমান যে ছাইগাদা

সেখানে থেকে যায় জন্মদিনে পাওয়া
কিছু ফুলতোলা রুমাল কিছু উলবোনা
চড়ুইভাতি এবং এক লোনা-সমুদ্রের গান

বিষ জানি না অমৃতও বুঝি না 
আমি শুধু দেখি রোদের স্নেহধন্য
কাঁঠালপাতাটির উজানি জারি আছে

পাঁচ-আঙুলে রচিত পাখিডাক পবিত্র হলে
ও-মাঠেও বেজে ওঠে হনন-নূপুর

আমার চেয়ে থাকা এবং তার গোপন-কথাটি
আসলে একই নদীকে সিংহাসনে বসাতে চায়

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...