মেয়েলি
রুমাল
পার্কের
বেঞ্চে ফেলে যাওয়া
একটি মেয়েলি
রুমাল
তার
মাধ্যাকর্ষণ-শক্তি কি
এতটাই
প্রবল
আগডুম-বাগডুম
চিঁড়ে-ভেজানোর গল্পে
ভিরু-রচিত
শরীরও দেখি
টাল খায়
খুব
ডোকরা-শিল্পীদের
মৌরুসি-পাট্টায়
দেশিধানের
ফলন বেশ ভালো হলেও
পাজামার
দড়িতে
কী ভীষণ
গিঁট পড়ে যায়
এই সব
ফুলঝুরি যখন দৈববাণী হয়ে
কানা-মগজের
স্তন্যপান করে
ভিখিরি-চোখের
ফাউল ঠেলে ঠেলে
চন্দনকাঠের
চিতাশয্যার দিকে
লাল-লিপিস্টিক
ও হলুদ-বসন্তকাল
এক কাছে
হয়
অতঃপর আমাকেও
দেখে নিতে হয়
সেই মুহূর্তে
ফায়ারব্রিগেডও
ঠিক কতখানি রেডি
দেখতে হয়
কতটা আলগোছে
মানুষ
বেঁকে
গেছে সমুদ্রের দিকে
No comments:
Post a Comment