বুদ্ধিজীবী
সকাল
হতেই আপেলের গর্ভে
যে নতুন
সূর্য জন্ম নিল
তাকে
ডিকোড করে পাওয়া গেল
এক ভর-যৌবনা
নারীস্তনের আভাস
বুঝলাম
না এটা কি বোশেখের ধানখেতে
দানাবাঁধা
ঝড়-বিদ্যুতের বিজয়-বার্তা
তা কী
করে হবে
আমি তো
এখন আর রোগা-নদীতে নেমে
পোড়ারুটিতে
নিঝুম খুঁজি না
তরল-আলতা
পরা হরিণেরাও
আমার নিরাকারের
চারপাশে
হলুদ
রঙের ১৪৪ ধারা জারি করেছে
এবং কোনো
গীতিনাট্যই আর আমার
ভিক্ষাপাত্রকে
স্পনসর করতে রাজি হচ্ছে না
কেন জানি না আপেল-আঙুরের চেয়ে
খাজাকাঁঠাল আর মজাপুকুরকে এখন আমার
অনেক বেশি বুদ্ধিজীবী বলে মনে হয়
খাজাকাঁঠাল আর মজাপুকুরকে এখন আমার
অনেক বেশি বুদ্ধিজীবী বলে মনে হয়
No comments:
Post a Comment