তোমাদের কি জানিয়েছিলাম বহুদিন হল
এক সুপারি
কিলার লাগিয়ে
আমার আমিটিকে গুমখুন
করিয়েছি
এখন আমার গলায় যে কথা বলে
সে তো তার প্রেতাত্মা ছাড়া কিছু নয়
গাধাজন্ম এভাবেই কেটে যাচ্ছে
নেড়িকুত্তার গলা ধরে সাধনা করে বলছি
হে প্রভু পরজন্মে আমাকে নাহয় রাধা করে দিও
চারপাশ আলোকিত করে কত মেধা ফলে আছে
আমার মগজে তো আধখানা ঘিলু গোরুর
বাকি আধটা শুয়োরের
ভাবছি দেয়ালে টিকটিকি হেঁচে উঠলে এবার
রসট্রামের আড়ালে দাঁড়িয়ে
খানিকটা নতুন
হাসি প্র্যাক্টিস করে নেব
No comments:
Post a Comment