Total Pageviews

Sunday, October 29, 2017

কট-বিহাইন্ড

তোমার চোখের পাতায়
এখনো যে-কটা কট-বিহাইন্ড রয়ে গেছে
ধরে নাও আমি তাদের ক-অক্ষর গো-মাংস

এবারের মকর পরবে তোমার নূপুর
কতগুলো এসএমএস টানবে সে সংবাদে
রানি মৌমাছিরা কোনো হস্তক্ষেপ করবে না

তবে পাটখেত ও কাঠগোলায়
ওই তো সন্ধ্যা ঘনিয়ে আসছে

সে ভাবে দেখলে ঢাকিদের কপালের ঘামের ক্ষেত্রে
গর্জনতেলও একটি গন্তব্য হতে পারে

ভেবেছিলাম তুলসিতলার কাছাকাছি থাকলে
পুতুল-নাচিয়েদের কোনো অসুখ করবে না

এখন আমার অনশন-সংগীতে
কেঁপে উঠছে সাঁঝবাতির আলো

অবশ্য কে কী ভাববে জানি না
আরো একবার পড়বার জন্যে
সকাল থেকেই
আমি যে কাশীদাসি মহাভারতটিকে

উলটো করে ধরে আছি 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...