Total Pageviews

Sunday, January 8, 2017

ডাকিনিবিদ্যা



ডাকিনিবিদ্যা

কিন্তু আমার তো আছে
জলডায়েরির পাতায়
এক অনিচ্ছা রঙের উপনিবেশ  

নানান চিৎকার সাঁতরে সেখানে
ভেসে আসে কত মেরুন ইশারা  

সেখানে রুপোর সিঁদুর-কোটো
রেখে যায় তার শব্দভাণ্ডার

ছুটি-ছুটি শস্যক্ষেত্রের পায়ে প্রণাম সেরে নিয়ে
ইন্টারন্যাল-হ্যামারেজগুলি খেলা করে বিবাহবাসরে

           ভালোমানুষের দোতারাটিকে
দোতলার ব্যালকনিতে বসিয়ে
তার চারপাশে
আরো কিছু
নির্জনতা ছিটিয়ে দিই

বিষাদ ও ভালোবাসাকে
বেশ করে শিখিয়ে পড়িয়ে
ডাকিনিবিদ্যায় পারদর্শী করি

আর এই মনখারাপের উৎসবে
                ইচ্ছেমতো মিশিয়ে দিই

উড়ে যাওয়া পাখিদের নিকোটিন

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...