ধাঁধাঁ-চচ্চড়ি
এক অচেনা নদীর মুদ্রণযন্ত্রে ছাপা নরজন্মে
সেই হাফপ্যান্ট-পরা দশদিগন্ত
বেজে চলে ফুল-ভল্যুমে
বেজে চলে ফুল-ভল্যুমে
তখন আমি শ্যাওলা-পরা কলতলায়
এক আনার বুক-ধড়ফড় দিয়ে
দাঁত ব্রাশ করছিলাম
কে জানতো ঝিনুক-পরবের ব্লুটুথ বেয়ে
এসে পড়বে কাগজের নৌকার এত ভরাডুবি
তারপর বর্ষার ভাটিখানায়
ব্রণমুখী মেঘ-মল্লার
তারপর বন্ধকারখানায়
কাশফুলে কাশফুলে শরৎকাল
ব্রণমুখী মেঘ-মল্লার
তারপর বন্ধকারখানায়
কাশফুলে কাশফুলে শরৎকাল
তারপর
পা-টিপে-টিপে অসুখরেখা
পা-টিপে-টিপে অসুখরেখা
জলরঙের হৃদয়ে মধু ও মোহানা
আবহবিজ্ঞানে নীল উষ্ণতা
ছৌ-ঝুমুরেও ছন্দ-বারোমাস
বনধুন্দুলের বাতিল কথায় এই যে
ফিরে ফিরে আসে এত মাঝরাতের ট্রেন
এত বেকারত্ব
এত পোয়াতি-নারী
এত ধাঁধাঁ-চচ্চড়ি
একাকিত্ব ও বিরহ এবার ভাব জমাচ্ছে
এলোচুলের শিল্প-সম্ভাবনার সঙ্গে
No comments:
Post a Comment