Total Pageviews

Saturday, January 7, 2017

আলুবীজ

আলুবীজ

সময়ের প্লেটে সাজানো সাদাকালো পরস্পর
যে যার নিজের স্রোতে ভেসে যায়


সকাল-বিকাল কুয়াশার ভাষণ শুনতে শুনতে
কেটে যায় আরো একটি শীতকাল

আগামী ফাল্গুনে স্মরণীয় নিরক্ষরতার দিকে
আনমনা আগাছারা যদি খুলে দেয় নীচু জ্বর

নিজের ভেতরে যে তরমুজখেতটি তার বেলাভূমিতে
মাঠ ও পাথর যদি সাজিয়ে রাখে পই পই মেঘবন্দি

তবে কি আমিও নিজের চেনার পাশে
নিজস্ব-অচেনাটিকে দাঁড় করিয়ে বলবো
   এসো আমরা মৃদু-মন্দ্র লুকোচুরি খেলি   

বলবো এসো এসো 
এই ছায়াঘন শ্রীজীবন ভালোবেসে
হরিণী-গ্রীবায় গাঁথা যে তাপপ্রবাহ

তার
১০ নম্বর অ্যাজেন্ডা থেকে 

অথৈ দিগন্তজুড়ে 
 বুদবুদ থেকে বুদবুদে 
আরো কিছু আলুবীজ বুনে দিই

2 comments:

Unknown said...

Norom uchcharon....

Unknown said...

Norom uchcharon....

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...