ইচ্ছে-মাংসের
বিশুদ্ধ ভাড়াবাড়িতে
যেখানে
দাঁড়িয়ে আছে আমার ইহজন্ম
তারই গোপন
মেঘে
রয়ে গেছে
আমার জন্মান্তরের
স্ক্যানকপি
তারই
করুণার নৌকোয় রয়ে যায়
রামধনুর দেহ ও আত্মা
বিমানবালিকার ঝরাপালক
এবং ঠ্যাংভাঙা-চেয়ারের হাতল থেকে
সদ্য উঠে আসা
চন্দনকাঠের
মিথকথন
তাদের কোনো কিছুকেই
ভুঁইচাঁপার
ব্যাভিচার দিয়ে ছোঁয়া যায় না
এখন যখন
মহাপ্লাবনের উলটো পিঠে
চাঁদের স্বপ্নরা ডিনার সেরে নিচ্ছে
তখন এসো
তোমাকে দেখাই আমার
খই-চেতনার হিমশৈল
মনে
রেখো বেড্রুম-সভ্যতায় বেড়াতে এসেছে
এ-এক পাখির আমি
No comments:
Post a Comment