গরম গরম
ডিমভাজা থেকে
নিমফুলের আত্মজীবনীর দিকে
অনর্গল ভেসে যাচ্ছে
আমার পাঁচুরাম দেহের কাঁচুমাচু সব
ইচ্ছে
করছে অন্নপ্রাশনের সময় যে সব ধান-দূর্বা
আমার
মাথায় আশীর্বাদ হিসেবে ঝরে পড়েছিল
তাদের একবার ছুঁয়ে দেখি
কিন্তু প্লাস্টিকের
হেঁসেল ঘেঁষে
আমার কি
আদৌ কোনো অন্নপ্রাশন ছিল
কাঁথা-কুঁথুরির মহাবিশ্বে
আমি কি আদৌ জন্মেছিলাম
নোনাজলের
মুহূর্তগুলি হাওয়াই-চটি পরে
আমার
কোষ-বিভাজনের তদারকি করেছিল
নেমপ্লেট ও গেমপ্লানের দোহাই
সত্যিই সে ছিল তবে একদিন
No comments:
Post a Comment